শুক্রবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ৪:০৯
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

ভারতে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৮ পুলিশ নিহত

অনলাইন ডেস্ক  ভারতের উত্তর প্রদেশের কানপুরে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে সন্ত্রাসীদের গ্রেফতার করতে গেলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এছাড়া রয়েছেন ৩ জন সাব-ইন্সপেক্টর ও ৪ জন কনস্টেবল।

পুলিশ জানায়, হত্যাসহ ৬০টি মামলায় অভিযুক্ত সন্ত্রাসী বিকাশ দুবেকে ধরতে তিনটি পুলিশ স্টেশন থেকে টিম যায় কানপুরের কাছে অবস্থিত দিক্রু গ্রামে। সম্প্রতি নতুন এক হত্যাকাণ্ডের অভিযোগ ওঠায় ওই অভিযানের পরিকল্পনা করে পুলিশ।

কানপুরের পুলিশ প্রধান দীনেশ কুমার বলেন, তাকে গ্রেফতার করতেই গিয়েছিল পুলিশ। কিন্তু সেখানে যেতেই সন্ত্রাসীরা তিন দিক থেকে আক্রমণ চালায়। এই আক্রমণ পূর্বপরিকল্পিত ছিলো।

পুলিশ সূত্র বলছে, সম্ভবত অভিযানের খবর আগেই পেয়ে গিয়েছিল সন্ত্রাসীরা। তারা তৈরি হয়েই ছিল। পুলিশের গাড়ি আসতেই গুলি চালাতে শুরু করে। ঘটনার পরেই উত্তর প্রদেশের সীমানা সিল করে দেওয়া হয়েছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

এদিকে পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন প্রদেশের পুলিশের ডিরেক্টর জেনারেল এইচ সি অবস্তি।

পুলিশ জানায়, বিকাশ দুবে দীর্ঘ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতে। ২০০১ সালে বিজেপির এক নেতাকে হত্যার অভিযোগও রয়েছে বিকাশ দুবের বিরুদ্ধে। যদিও সেই মামলায় খালাস পেয়েছেন তিনি।