বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ১০:২৭
শিরোনাম :
ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

পাকিস্তানে ট্রেন বাসের সংঘর্ষে নিহত ২০

অনলাইন ডেস্ক  পাকিস্তানের পাঞ্জাবে শেখুপুরায় ট্রেন বাসের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিখ ধর্মাবলম্বী। এছাড়া এতে আহত আরও অনেকে। দেশটির পুলিশ ও উদ্ধার কর্মীরা এ তথ্য জানান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার শেখুপুরার কাছে একটি রেল ক্রসিংয়ে শিখ তীর্থযাত্রীবাহী একটি বাসে চলন্ত ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ফারুকাবাদ রেল স্টেশনের কাছাকাছি থাকা ওই ক্রসিং পেরোনোর সময় দুর্ঘটনা ঘটে। করাচি থেকে লাহোরে ফিরছিলেন শিখ ধর্মাবলম্বীরা। ক্রসিং পেরনোর সময় তাদের বাসের সঙ্গে প্রচণ্ড গতিতে আসা হুসেন এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৫ জন।

সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, ঘটনাস্থলেই ১৫ জন শিখ মারা যান। বাকি চারজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

রেল কর্মকর্তারা জানান, ওই রেলওয়ে ক্রসিংয়ে গেট ছিলনা। এমনকী কোনও প্রহরীও ছিল না। বাসচালক কোনোদিকে না দেখেই রেলওয়ে ক্রসিং পার হওয়ার চেষ্টা করেন। সেই সময় প্রচণ্ড গতিতে ছুটে আসছিল হুসেন এক্সপ্রেস।

পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান শোক জ্ঞাপন করেছেন। বিবিসি, দ্য ডন।