শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:০৪
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ট্রাম্পের পরিবারে করোনার হানা

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলের প্রেমিকার দেহে প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস ধরা পড়েছে। দেশটির গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ট্রাম্পের বড় ছেলের প্রেমিকা ৫১ বছর বয়সী কিমবার্লে গুইলফয়লে করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত হওয়ার পরপরই আইসোলেশনে রয়েছেন।

ফক্স নিউজ টেলিভিশনের এই তারকা করোনা আক্রান্তের বিষয়টি জানার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন আক্রান্ত না হন, সে ব্যাপারে মার্কিন কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

জানা গেছে, করোনা আক্রান্ত হলেও তার শরীরে কোনো উপসর্গ দেখা দেয়নি। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

অন্যদিকে ট্রাম্পের ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হননি। এরপরেও তিনি আইসোলেশনে রয়েছেন। ট্রাম্পের সংস্পর্শে যাওয়া তৃতীয় ব্যক্তি হিসেবে আক্রান্ত হলেন এই নারী। এরআগে, ট্রাম্পের সংস্পর্শে যাওয়া দু’জন করোনা রোগী চিহ্নিত হয়েছেন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৮ লাখ ৯০ হাজার ৫৮০ জন। মারা গেছে ১ লাখ ৩২ হাজার ১০০ ন। সূত্র: নিউইয়র্ক টাইমস