শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৫
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ভুতুড়ে বিদ্যুৎ বিলকাণ্ডে ডিপিডিসির ৪ প্রকৌশলী বরখাস্ত

ডেক্সরিপোর্ট  মহামারি করোনায় ভুতুড়ে বিদ্যুৎ বিলকাণ্ডে জড়িতদের চিহ্নিত করেছে বিতরণ কোম্পানিগুলো। এ ঘটনায় চার প্রকৌশলীকে বরখাস্তের পাশাপাশি অব্যাহতির সুপারিশ করা হয়েছে সম্পৃক্ত নির্বাহী প্রকৌশলীদের।

করোনায় সাধারণ ছুটির সময়ে মার্চ ও এপ্রিল মাসের অনুমান নির্ভর বিল তৈরিদের জড়িতদের চিহ্নিত করতে ২৫শে জুন টাস্কফোর্স গঠন করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। এছাড়াও, বিতরণ কোম্পানিগুলোকে নিজস্ব তদন্ত কমিটির মাধ্যমে দোষীদের বের করে আনতে সাতদিনের সময় বেঁধে দেয় সরকার।

শনিবার ঢাকা পাওয়ার ডিস্ট্রবিউশন কোম্পানি-ডিপিডিসির একটি সূত্র নিশ্চিত করেছে যে, এই ঘটনায় ৪ প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত এবং ৩৬ নির্বাহী প্রকৌশলীকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে রোববার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের।