সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৪১
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

এবার জুলাই মাসে হচ্ছে না ডিসি সম্মেলন

ডেক্সরিপোর্ট  মহামারী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এবার জুলাই মাসে হচ্ছে না জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। করোনা পরিস্থিতির উন্নতি হলে এ সম্মেলন আয়োজনের উদ্যোগ নেয়া হবে। যদি পরিস্থিতি আগের মতো স্বাভাবিক না হয়, তাহলে চলতি বছর এই সম্মেলন নাও হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আভাস পাওয়া গেছে।

সরকারের নীতি নির্ধারক ও ডিসিদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়ার জন্য প্রতিবছর জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। গত বছর ১৪ থেকে ১৮ জুলাই এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

এবারের জেলা প্রশাসক সম্মেলনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) আ. গাফফার খান সাংবাদিকদের বলেন, এবার আপাতত ডিসি সম্মেলন হচ্ছে না। পরিস্থিতির কারণে পরে হবে। আগে পরিস্থিতির উন্নতি হোক, তারপর উদ্যোগ নেয়া হবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসকরা মাঠে কাজ করছেন। তাদের নিয়ে আসলে কাজ হবে কীভাবে? ডিসি সম্মেলনের সঙ্গে সব মন্ত্রণালয় সংস্থা জড়িত। এটা তো বড় একটা আয়োজনের বিষয়। এই মুহূর্তে তো সেটা সম্ভব না।

মন্ত্রিপরিষদ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, করোনার কারণে নিয়মিত মন্ত্রিসভার বৈঠক হচ্ছে না। একনেক হচ্ছে না। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে ডিসি সম্মেলন হবে কীভাবে? ডিসিরা মাঠপ্রশাসন সামলাতেই ব্যস্ত। এ পরিস্থিতিতে ডিসি সম্মেলন হওয়ার প্রশ্নই আসে না। এমনকি পরিস্থিতি স্বাভাবিক না হলে এ বছর ডিসি সম্মেলন নাও হতে পারে।

এর আগে ডিসি সম্মেলন হতো তিন দিনব্যাপী। গত বছর থেকে তা পাঁচ দিনব্যাপী হচ্ছে। প্রধানমন্ত্রী তার কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন। গত বছরই জেলা প্রশাসক সম্মেলনে প্রথমবারের মতো প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনাররা বৈঠক করেন। ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ডিসিদের কার্য অধিবেশন, এছাড়া একটি উদ্বোধনী অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও একটি সমাপনী অনুষ্ঠান থাকে।

কার্য অধিবেশনগুলোতে মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি হিসেবে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত থাকেন।

অধিবেশনগুলো হয় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে। কার্য অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব। জেলা প্রশাসন সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা লিখিতভাবে মাঠ প্রশাসনের সমস্যাগুলো নিয়ে প্রস্তাব দিয়ে থাকেন। অধিবেশনের সময় এগুলো ছাড়াও ডিসিরা তাৎক্ষণিক বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এ বছর এ ধরনের প্রস্তাব তেমন পাওয়া যায়নি বলে জানা গেছে।