বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, দুপুর ১২:২৫
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বান্দরবানে জেএসএসের দুগ্রুপের সংঘর্ষে নিহত ৬

ডেক্সরিপোর্ট  বান্দরবানের বাগমারায় আধিপাত্য বিস্তারের দ্বন্দ্বে পার্বত্য জনসংহ‌তি স‌মি‌তির (জেএসএস) দুই গ্রুপের গোলাগুলিতে ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও আহত হয়েছেন তিনজন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে পার্বত্য জনসংহ‌তি স‌মি‌তি (জেএসএস) এর মূল ও সংস্কার দুই গ্রু‌পের মধ্যে এই গু‌লি বিনিময় হয়। এ ঘটনায় ‌জেএসএস-এর সংস্কার গ্রু‌পের ৬ জন ‌নিহত হ‌য়ে‌ছেন। গু‌লিবিদ্ধ হ‌য়ে‌ছেন আ‌রও ৩ জন। ত‌বে হতাহতদের নাম এখ‌নও জানা যায়‌নি।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জেরিন আখতার জানিয়েছেন, সকাল সাতটার দিকে ওই সংঘর্ষের খবর পেয়েছেন তারা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন সেখানে সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছেন। এবং পুলিশ ফোর্সও সেখানে রওনা দিয়েছে।

প্রাথমিকভাবে পাওয়া সূত্রে নিহতরা হলেন, জেএসএস সংস্কার এর জেলা সভাপ‌তি রতন তঞ্চঙ্গ্যা, সহসভাপ‌তি প্র‌জিত চাকমা, সদস্য ডে‌বিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দি‌পেন ত্রিপুরা। যদিও পুলিশ নিহতদের নাম নিশ্চিত করতে পারেনি।