শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:৩৩
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

এরশাদের শারীরিক অবস্থার আরো অবনতি

ডেক্সরিপোর্ট:জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এরশাদকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জিএম কাদের আজ রোববার ব্রিফিংয়ে এ কথা জানান। রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জিএম কাদের। তিনি বলেন, এরশাদের শারীরিক অবস্থা গতকাল শনিবারের চেয়ে আজ অবনতি ঘটলে তাঁকে অক্সিজেন সাপোর্টে দেওয়া হয়।

জি এম কাদের বলেন, শনিবার পর্যন্ত এরশাদের শারীরিক অবস্থার ৫০ শতাংশ উন্নতি হয়েছিল। কিন্তু রোববার সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হয়। ফুসফুসে পানি চলে এসেছে, দেখা দিয়েছে ইনফেকশন। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে অক্সিজেন দেওয়া হয়। ওষুধের পরিবর্তন করে ইনফেকশন বন্ধের চিকিৎসা চলছে।

জিএম কাদের বলেন, সংসদের বিরোধীদলীয় নেতা এরশাদের চিকিৎসার সকল ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করা হচ্ছে। বিদেশে চিকিৎসার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আছে। তবে তা চিকিৎসকদের নির্দেশনার ওপর নির্ভর করছে। এ মুহূর্তে সিএমএইচের চিকিৎসায় আমাদের আস্থা আছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হতে পারে বলে চিকিৎসকেরা ধারণা করছেন।

উল্লেখ্য, গত ২৭ জুন সকালে এরশাদ অসুস্থবোধ করলে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।