বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৪
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

লাইফ সাপোর্টে আছেন এরশাদ: স্বাস্থ্যমন্ত্রী

ডেক্সরিপোর্ট: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, এইচ এম এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী সিএমএইচে সাবেক এই রাষ্ট্রপতিকে দেখে আসার পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন। ৯০ বছর বয়সী এরশাদ গত ২২ জুন থেকে সিএমএইচে ভর্তি আছেন। তিনি হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতা ভুগছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওনার (এরশাদ) অবস্থা ক্রিটিক্যালই বলা যায়,  কিছুটা সময় আগেও যেরকম ছিল, এখন একটু ইমপ্রুভ করেছেন কিন্তু ওভারঅল সিচুয়েশন একটু ক্রিটিক্যাল। ডাক্তাররা সকলেই মত দিয়েছেন, এ মুহূর্তে বাইরে নেওয়ার মতো অবস্থা নেই। এখানেই চিকিৎসা দেওয়া সম্ভব। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।’

সিএমএইচে জাহিদ মালেকের সঙ্গে এরশাদের ভাই জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাও উপস্থিত ছিলেন।এর আগে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরশাদকে দেখতে সিএমএইচে যান।