সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

অনলাইন ডেস্ক  মহামারি করোনায় আক্রান্ত কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় অমিতাভ বচ্চনকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অমিতাভ নিজেই এই খবর নিজের ট্যুইট হ্যান্ডেলে শেয়ার করেছেন।

টুইটে তিনি জানান, তিনি করোনা পজিটিভ। এই কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার পরিবার ও যারা বাড়িতে কাজ করেন, তাদেরও পরীক্ষা করা হয়েছে। তবে এখনও করোনা পরীক্ষার ফলাফল আসেনি। টুইটারে বিগ বি জনসাধারণের কাছে আবেদন করেন, গত দশ দিনে তার সান্নিধ্যে যারা এসেছেন, তারা যেন কোভিড পরীক্ষা করেন।

এর আগে গত বছরের অক্টোবরেও এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ। তখন জানানো হয়েছিল, রুটিন চেক-আপের জন্যই তিনি ভর্তি হন। তার শরীর ঠিক আছে। কিন্তু এবার কী হল, সেটা এখনও স্পষ্ট নয়।

অমিতাভকে শেষবার দেখা গিয়েছে সুজিৎ সরকারের ছবি ‘গুলাবো সিতাবো’-তে। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। লকডাউনের জেরে ছবিটি হলে মুক্তি পায়নি। আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে ছবিটি। ‘কউন বনেগা ক্রোড়পতি’-তেও দেখা যাচ্ছে অমিতাভকে। এরপর ‘চেহরে’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ঝুন্ড’-এর মতো ছবিতে দেখা যাবে বলিউডের মেগাস্টারকে।

তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস।