শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩৩
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

পাপুলের স্ত্রী ও শ্যালিকাকে দুদকে তলব

ডেক্সরিপোর্ট  অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম ওরফে পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দীন স্বাক্ষরিত এ সংক্রান্ত নোটিশ দেয়া হয়েছে।

তলবি নোটিশে বলা হয়েছে, লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক কাজী শহীদ ইসলাম কাজী শহীদ ইসলাম পাপুলসহ অন্যান্যদের বিরুদ্ধে অবৈধভাবে গ্রাহককে লোন বরাদ্দ করাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ মানিলন্ডারিং করে বিদেশে পাচার এবং শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য নেয়া প্রয়োজন।

তাই এই নোটিশে অভিযোগের বিষয়ে বক্তব্য প্রদানের লক্ষ্যে আগামী ২২ জুলাই ঢাকার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ জানানো হয়। নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ৬ জুন রাতে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে মানব পাচার ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে দেশটির সিআইডি এমপি পাপুলকে আটক করে। তাকে আটকের পর তদন্ত চলার মধ্যে এটিকে ‘সবচেয়ে বড়’ মানব পাচারের ঘটনা হিসেবে বর্ণনা করেছেন কুয়েতের উপ-প্রধানমন্ত্রী আনাস আল-সালেহ।

আটকের পরদিন তার জামিন আবেদন নাকচ করে আদালত সিআইডির রিমান্ডে পাঠায়। লক্ষ্মীপুর-২ আসনের এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে ১১ জন মানবপাচার ও ভিসা নবায়নের জন্য বাড়তি টাকা আদায়ের সাক্ষ্য দেয় বলে জানায় কুয়েতের গণমাধ্যম।

কুয়েতে সংসদ সদস্য আটকের বিষয়টি বাংলাদেশেও বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ফলে ঘটনা প্রকাশ হওয়ার পর থেকেই এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশের সিআইডি।

পাপুলের বিষয়ে দেশ ও দেশের বাইরে বহুমুখী অনুসন্ধান চলছে। কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বাংলাদেশের সিআইডি, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ অনুসন্ধান করছে।