শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৫
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

ঈদ উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

ডেক্সরিপোর্ট  আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ সারাদেশে নায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে সরকারের বিপনন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। চাহিদার কথা বিবেচনা করে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হচ্ছে।

টিসিবি জানিয়েছে, একজন ক্রেতা একসঙ্গে ৮০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল, ৫০ টাকা দরে ২ কেজি চিনি ও ৫০ টাকা দরে ১ কেজি মসুর ডাল কিনতে পারবেন। আগামি ২৮ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিক্রি কার্যক্রম চলবে। তবে সপ্তাহে শুক্র ও শনিবার বন্ধ থাকবে।

রাজধানীতে ৪০টি, চট্ট্রগ্রাম মহানগরীতে ১০টি, রংপুরে ৭টি, ময়মনসিংহে ৭টি, বগুড়ায় ৫টি, কুমিল্লায় ৫টি, রাজশাহীতে ৫টি, খুলনায় ৫টি, সিলেটে ৫টি, মাদারিপুরে ৩টি ও ঝিনাইদহে ৩টিসহ মোটি ১০০টি ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হবে। এছাড়া ৫২টি জেলার প্রত্যেকটিতে ২টি করে ট্রাকে এবং টিসিবির প্রতিটি কার্যালয়ের অধীনে ৫টি করে মোট ৬০টি ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।

প্রথম পর্যায়ে ডিলার প্রতি ৬০০ থেকে ৭৫০ কেজি চিনি, ১৫০ থেকে ২০০ কেজি মসুর ডাল ও ১ হাজার থেকে ১ হাজার ২’শ লিটার সয়াবিন তেল বরাদ্দ দেয়া হয়েছে।