শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪১
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত পরিবর্তন

ডেক্সরিপোর্ট  কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়েছে সরকার।

তিনি এসএম আবুল কালামের স্থলাভিষিক্ত হচ্ছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূত পরিবর্তনের কথা জানানো হয়।

৬ জুন কুয়েতের মুশরিফ এলাকা থেকে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে গ্রেফতার করা হয়। এখন তিনি কুয়েতের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

তার বিরুদ্ধে মানবপাচার ও অর্থপাচারসহ আরো কয়েকটি অভিযোগ আনা হয়েছে। কুয়েতে মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুল।

এদিকে গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, পাপুলকাণ্ডে রাষ্ট্রদূত এসএম আবুল কালামের সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হবে।