শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫১
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

কলেজ-বিশ্ববিদ্যালয়ে জাল সার্টিফিকেটও দিতেন শাহেদ: র‌্যাব

ডেক্সরিপোর্ট  রিজেন্টের চেয়ারম্যান শাহেদকে গ্রেফতার করতে দেশের সব জায়গায় অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে র‌্যাব সদর দফরে ব্রিফিংয়ে এ কথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যাম শাখার পরিচালক আশিক বিল্লাহ।

এসময় তিনি জানান, শাহেদের মত প্রতারণায় অন্য যারা জড়িত তাদেরও আনা হবে আইনের আওতায়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ বলেন, ‘প্রতারণার জগতে শাহেদ আইডল। প্রতারণাকে কিভাবে ব্যবহার করে সরল সাধারণ মানুষের সাথে ঠকবাজি করে কিভাবে একটা পর্যায় আসা যায় তার অনন্য দৃষ্টান্ত শাহেদ।’

তিনি আরো বলেন, ‘নতুন করে অনেক অভিযোগই আমাদের কাছে আসছে, সর্বশেষ আমাদের কাছে যে অভিযোগ এসেছে রিজেন্ট কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অনেক জাল সার্টিফিকেট দিয়েছেন শাহেদ। যাতে পালিয়ে যেতে না পারে এজন্য সারাদেশসহ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।’