রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৬
শিরোনাম :
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

চুক্তির সময় রিজেন্ট ও সাহেদ সম্পর্কে জানতেন না স্বাস্থ্যমন্ত্রী

ডেক্সরিপোর্ট  রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির সময় রিজেন্ট ও সাহেদ সম্পর্কে জানতেন না বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুরোধের প্রেক্ষিতে অন্য একটি সভা শেষে উপস্থিত হয়েছিলেন তিনি।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে রিজেন্টের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সমঝোতা স্মারক স্বাক্ষরের একটি ছবি ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যায়, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ একটি কাগজে স্বাক্ষর করছেন, তার পাশে বসা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।

পেছনে দাঁড়ানো সাবেক স্বাস্থ্যসচিব, বর্তমান স্থানীয় সরকার সচিব, জননিরাপত্তাসচিবসহ অন্য কর্মকর্তারা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেকেজি ও রিজেন্ট হাসপাতালের অনৈতিক কর্মকাণ্ড কতটুকু হয়েছে তা সরকার খতিয়ে দেখছে। দোষী সাব্যস্ত হলে তাদের কঠোর বিচার করতে হবে। তাদের প্রশ্রয়দানকারীদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

স্বাস্থ্যখাতের বিভিন্ন দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে গণমাধ্যমের খবর প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নো কমেন্টস, এ বিষয়ে জানি না আমি। নরমাল নিয়ম অনুযায়ী সব কাজ হয়। নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, কোন প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার এখতিয়ার শুধু অধিদপ্তরের রয়েছে মন্ত্রণালয়ের এক্ষেত্রে কোনো দায়ভার নেই।

এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, কোভিড হাসপাতাল হিসেবে ডেডিকেটেড করার আগ্রহ প্রকাশ করে রিজেন্ট। এর পরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগ সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেয়।

উল্লেখ্য, করোনার ভুয়া সনদ দেওয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালকে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালটির চেয়ারম্যান সাহেদকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এছাড়া করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার প্রতারণার মামলায় তিনদিনের রিমান্ডে রয়েছেন ডা. সাবরীনা আরিফ।