রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫৭
শিরোনাম :
প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

মেডিকেল টেকনোলজিস্টদের লাগাতার কর্মবিরতির ঘোষণা স্থগিত

ডেক্সরিপোর্ট  স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের আশ্বাসে লাগাতার কর্মবিরতির ঘোষণা স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন (বিএমটিএ)।

মঙ্গলবার সংগঠনের সভাপতি মো. আলমাছ আলী খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই রোববার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের অফিসকক্ষে তার সভাপতিত্বে অধিদফরের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিএমটিএ কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সঙ্গে বিএমটিএ পেশকৃত দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় নেতৃবৃন্দ তাদের পেশকৃত দাবী সমুহ যৌক্তিক এবং বাস্তবায়ন যোগ্য বলে মনে করেন। মহাপরিচালক করোনা ও সাধারণ রোগীর সুচিকিৎসা সেবা নিশ্চিতে অবিলম্বে মেডিকেল টেকনোলজিস্টদের দাবীসমূহ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

দেশের করোনা মহামারী এবং অধিকাংশ জেলায় বন্যা দেখা দেয়ায় দুর্গত মানুষের চিকিৎসা সেবাদান বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে বিএমটিএর ঘোষিত কর্মসূচি স্থগিতের আহ্বান জানান।

নেতৃবৃন্দ মহাপরিচালকের দাবী বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে তাদের ঘোষিত বুধবারের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে।

বিএমটিএ’র নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যৌক্তিক সময়ের মধ্যে তাদের দাবী সমূহ বাস্তবায়িত হবে, অন্যথায় ঘোষিত কর্মসূচি পরবর্তীতে পালিত হবে।