সোমবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১২:০৩
শিরোনাম :
বরিশালে নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক

গণপরিবহন নয়, ঈদের সময় পণ্য পরিবহন বন্ধ থাকবে: নৌ প্রতিমন্ত্রী

ডেক্সরিপোর্ট  করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে আসন্ন ঈদুল আযহার আগে গণপরিবহন বন্ধের যে প্রজ্ঞাপন দেয়া হয়েছিল সেটাকে ভুল বোঝাবুঝি বলেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আজকে (বুধবার) বৈঠকের আগেও আমরা বলেছিলাম ঈদের আগের ৫ দিন এবং পরের ৩ দিন গণপরিবহন বন্ধ থাকবে। সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল। এখন সিদ্ধান্ত হয়েছে পণ্যবাহী যে কোনো গণপরিবহন বন্ধ থাকবে।

বুধবার দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরী, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের কর্মপন্থা নির্ধারণী এক বৈঠকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রসঙ্গত, বৈঠকের শুরুতে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, ঈদের আগের ৫ দিন, ঈদের দিন ও পরের ৩ দিন গণপরিবহন বন্ধ থাকবে।

ঈদের আগে ৫ দিন ও পরে ৪ দিন গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছিলেন প্রতিমন্ত্রী।

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা যখন আজকে বৈঠক শুরু করেছিলাম তখনও বলেছিলাম গণপরিবহন ঈদের আগে ও পরে ৯ দিন বন্ধ থাকবে। পরবর্তীতে আমাদের সঙ্গে মন্ত্রী পরিষদ সচিবের কথা হয়েছে, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে যে সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে ঈদের আগে ৫ দিন ও পরে তিনদিন পণ্যবাহী যেকোনো ধরনের যানবাহন বন্ধ থাকবে। কিন্তু আমাদের গণপরিবহন, গণপরিবহনের একটা অংশ যাত্রীবাহী লঞ্চ বা ফেরী চালু থাকবে।

সেক্ষেত্রে ট্রেন বা বাসও কি চলাচল করতে পারে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা এটার সমন্বয় করে নেব। আমি যতটুকু বুঝতে পারছি ট্রেন এবং বাসও চলবে।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট দেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ঈদে ঘরমুখী মানুষের যাত্রার সুবিধার্থে আগে ও পরে ৯ দিন সড়কে পণ্য পরিবহন বন্ধ থাকবে।