সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:০৮
শিরোনাম :
বরিশালে নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক

দেশে করোনা সংক্রমণ ২ লাখ ছুঁই ছুঁই

ডেক্সরিপোর্ট  দেশে মহামারি করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে। করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা আরও একটি ছয় অংকের (লাখ) কোটা পার করতে যাচ্ছে বাংলাদেশ।

সবশেষ চব্বিশ ঘণ্টায় ২ হাজার ৭৩৩ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এতে করে দেশে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দুই লাখের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

বৃহস্পতিবার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ৪৯৬ জন। মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জনের।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৪০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৬৩ জন।

গতকাল বুধবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ৫৩৩ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ১২ হাজার ৮৮৯ টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে আরও ২ হাজার ৭৩৩ জনের শরীরে।

গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাংলাদেশে প্রথম ধরা পড়ে ৮ মার্চ।প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

প্রথম শনাক্তের পর দেশে করোনারোগী সংখ্যা ৫০ হাজার ছাড়ায় ২ জুন। এরপর করোনার সংক্রমণ বেশি দ্রুততর হয়েছে।

গত ১৮ জুন দেশে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়। সেখান থেকে তা দেড় লাখে পৌঁছাতে সময় লাগে ১৪ দিন; ২ জুলাই দেশে শনাক্তের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন।

বাকি সাত দিনে শনাক্তের সংখ্যা ছাড়ায় পৌনে দুই লাখ। ৯ জুলাই দেশে কেরোনা রোগী ছিল ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন। সেখান থেকে এক সপ্তাহে পৌঁছাল ১ লাখ ৯৬ হাজারে।

মৃত্যুর সংখ্যাও সময়ের সঙ্গে বাড়ছে দেশে। চব্বিশ ঘণ্টায় ৩৯ জনসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৬ জনে।