রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

এমাজউদ্দীন আহমদের দাফন সম্পন্ন

ডেক্সরিপোর্ট  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড.অধ্যাপক এমাজউদ্দীন আহমদের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) আসর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মীরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের পর মরহুমের বাসার কাছে কাটাবন ঢালের সড়কে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর আসর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মীরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়।

প্রথম জানাজায় অংশ নেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাতীয় ঐক্যফ্রন্ট সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক মাহবুবউল্লাহ,বিএনপি নেতাদের মধ্যে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু,কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ,স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, লেবার পার্টির নেতা মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ অংশ নেন।

দাফনের সময় মরহুমের ছেলে জিয়াউল হাসান ইবনে আহমেদ জিসু,মেয়ে দিলওয়ারা হোসেন জিন্নাত আরা নাজনিন,বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম,ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি মাসুদ খান প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার রাত ২টায় স্ট্রোক করলে অধ্যাপক এমাজউদ্দীনকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। সকাল ৭টার দিকে তিনি সেখানে মারা যান।