রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনা চিকিৎসায় ডেক্সামেথাসন: উপকারিতার সঙ্গে ঝুঁকিও রয়েছে

ডেক্সরিপোর্ট  ডেক্সামেথাসন নামের প্রদাহনাশক একটি ওষুধকে বলা হচ্ছে হাসপাতালে ভর্তি থাকা মারাত্মক অসুস্থ করোনা রোগীদের জন্য দারুণ কার্যকর এক চিকিৎসা। গত শুক্রবার এই ওষুধটির ট্রায়ালের পূর্ণাঙ্গ ফলাফল নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন সাময়িকীতে প্রকাশিত হয়। যেখানে বলা হয়, ডেক্সামেথাসন করোনা চিকিৎসায় নিশ্চিত উপকার করতে পারলেও এর ঝুঁকিও রয়েছে।

জানা গেছে, ট্রায়ালে ২ হাজার ১০৪ জন করোনা রোগীর ওপর ডেক্সামেথাসন ওষুধ দেওয়া হয়েছে। এই রোগীদেরকে দশদিনের বেশি সময় ধরে ছয় মিলিগ্রাম করে ডেক্সামেথাসন ওষুধ দেয়া হয়েছে। এছাড়া ওই ট্রায়ালে অংশ নেয়া আরো ৪ হাজার ৩২১ জন রোগীকে সাধারণ চিকিৎসা দেয়া হয়েছে।

দেখা গেছে, চার সপ্তাহ পর ডেক্সামেথাসন ওষুধ প্রয়োগের কারণে ভেন্টিলেশনে থাকা রোগীদের ৩৬ শতাংশ মৃত্যুর ঝুঁকি কমে গেছে । এছাড়া শুধু অক্সিজেনে থাকা রোগীদের ১৮ শতাংশ মৃত্যু ঝুঁকি কমিয়েছে ডেক্সামেথাসন । তবে যারা অক্সিজেন কিংবা ভেন্টিলেশনে নেই তাদের দেহে তেমন কোনো প্রভাব ফেলেনি এই ওষুধ। এছাড়া এই ওষুধের কার্যকারিতে পেতে সঠিক সময়ে সঠিক রোগীর ওপর সঠিক ডোজ প্রয়োগ করার পরামর্শ দিয়েছেন ট্রায়ালের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকরা।

জানা গেছে, ডেক্সামেথাসন ওষুধটির কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, যেমন-অনিদ্রা, উত্কণ্ঠা, স্থূলতা এবং শরীরের বিভিন্ন অংশে পানি জমে যাওয়া। এছঅ্যাড়া কিছু বিরল পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়, যেমন-চোখের সমস্যা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া এবং রক্তক্ষরণ।

এর আগে জুনে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ আন্থনি ফাউচি বলেছিলেন যে, আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ডেক্সামেথাসন খাওয়ার পরামর্শ দেয়া ঠিক হবে না।