রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আমি ভারত ও চীনকে ভালোবাসি: ট্রাম্প

অনলাইন ডেস্ক  ভারত ও চীনের মানুষকে ভালোবাসেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে যখন ভারত ও চীনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো তখন ট্রাম্প ভারতের সমর্থনেই কথা বলেছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি ভারতের মানুষকে ভালোবাসি এবং আমি চীনের মানুষকেও ভালোবাসি। তাই জনগণের জন্য দু’দেশের মধ্যে শান্তি বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করতে চাই।’

সম্প্রতি লাদাখে ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষের যে ঘটনা ঘটে তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো ভারতকে আমেরিকার মহান মিত্র হিসেবে বর্ণনা করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে অপরের দুর্দান্ত বন্ধু।

বুধবার মার্কিন সচিব মাইক পম্পেও বলেন, ভারত ও আমেরিকার মধ্যে দুর্দান্ত বোঝাপড়া এবং অংশীদারিত্ব রয়েছে। খবর: এনডিটিভি