রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ঢাকার বাইরে ১৩ জেলায় করোনা টেস্ট করা যাবে

ডেক্সরিপোর্ট  ঢাকার বাইরে ১৩টি জেলায় সংশ্লিষ্ট সিভিল সার্জনের তত্ত্বাবধানে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হবে। নির্ধারিত স্থান ও সময়সূচি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিস থেকে জানা যাবে। যেসব জেলায় নমুনা সংগ্রহ করা হবে সেসব জেলাগুলো হলো বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়নগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেট।

রোববার স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল অফিসার ও কোভিড-১৯ সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক গণযোগাযোগ ও কমিউনিটি মবিলাইজেশন কমিটির যুগ্ম সচিব ডা. মোস্তফা মঈন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিদেশ যাত্রীদের যাত্রার ৭২ ঘন্টা পূর্বে নমুনা দিতে হবে। নমুনা প্রদানের সময় পাসপোর্ট ও টিকেটের ফটোকপি জমা দিতে হবে এবং মূল পাসপোর্ট ও টিকিট প্রদর্শন করতে হবে। নমুনা সংগ্রহ কেন্দ্রে এসে নমুনা প্রদানের জন্য পরীক্ষার ফি হিসেবে প্রত্যেক যাত্রীকে সরকার নির্ধারিত ৩৫০০ টাকা জমা দিতে হবে। সংগৃহিত নমুনা সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট প্রদান করা হবে।

এদিকে বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের মধ্যে ঢাকায় অবস্থানরতদের করোনা টেস্ট মহাখালীর ডিএনসিসি মার্কেটে অবস্থিত অস্থায়ী কোভিড-১৯ আইসোলেশন কেন্দ্রে সম্পন্ন করা হবে। সোমবার (২০ জুলাই) থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার সিভিল সার্জন অফিসের উদ্যোগে বিদেশ গমনেচ্ছুদের নমুনা সংগ্রহ করা হবে।