সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:০১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে যানজট নিরসনে বিএমপি পুলিশের বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের নির্দেশে ডিসি ট্রাফিক জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে নগরীতে যানজট নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছে পুলিশ।

বুধবার বেলা ১১টায় বরিশাল নগরীর প্রবেশদ্বার রুপাতলী বাস টার্মিনাল ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় কোন দিয়ে গাড়ী পার্কিংয়ের বিশেষ ব্যাবস্থা নির্ধারন ও দুরপাল্লার যানবাহন চলাচল নিশ্চিত করতে লেপ লেন গুলো যানজট মুক্ত রাখার ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।

এ সময় ডিসি ট্রাফিক জাকির হোসেন মজুমদার বলেন,বরিশাল নগরীর প্রবেশদ্বার ২ টি বাসটার্মিনালের গোল চত্বরকে যানজট মুক্ত রাখতে বিশেষ ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।নির্বিঘ্নে দুর পাল্লার যানবাহন চলাচল নিশ্চিত করতে লেপ লেন গুলো পরিস্কার রাখার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।এছাড়াও কোন দিয়ে সাধারন গাড়ী পার্কিংয়ের এলাকা চিহ্নিত করে দেয়া হয়েছে।

এ সময় তিনি আরও বলেন,এ বিশেষ ব্যাবস্থার কারনে একদিকে বাসটার্মিনাল এলাকায় যানজট ও সড়ক দুর্ঘটনা কমে যাবে।নগরবাসীরা নিরাপদে যাতায়াত করতে পারবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ কমিশনার (দক্ষিন) মাসুদ রানা, টি আই আঃ রহিম,সার্জেন্ট সরোয়ার সহ অন্যান্য পুলিশ সদস্যরা।