শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৩৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

কোরবানীর পশুর হাটে কোন প্রকার চাঁদাবাজী চলবেনা: ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পু্লিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,কোরবানীর পশুর হাটে কোন প্রকার চাঁদাবাজী চলবেনা।সরকার নির্ধারিত নির্দিষ্ট খাত ব্যাতীত অন্য কোন ফান্ডে চাঁদা দেয়া যাবেনা।কোরবানীর পশুর হাটে কেউ কোন রকম হয়রানির শিকার হলে সাথে সাথে পুলিশকে অবহিত করুন।আপনাদের যে কোন প্রয়োজনে পুলিশ সব সময় আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে।

শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১ টায় বরিশাল কাউনিয়া থানায় কাগাশুরা ও বটতলা বালুর হাটের হাট কমিটির নের্তৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,ব্যাবসায়ীক সুনাম বৃদ্ধির জন্য স্বাস্থ্য বিধি মেনে নির্দিষ্ট দুরত্বের খুঁটিতে পশু বেঁধে রেখে হাট পরিচালনা করুন।মহামরি করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও হ্যান্ডগ্লোভস পরিধান করে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজে চলুন, অন্যকে চলতে সহায়তা করুন।কোরবানীর পশুর হাটে কেউ চাঁদা দাবী করলে সাথে সাথে পুলিশকে অবহিত করুন।পুলিশ তৎক্ষনিক ব্যাবস্থা নেবে,আপনাদের পাশে থেকে সব রকম সহযোগিতা করবে।

মতবিময় সভায় আরও উপস্থিত ছিলেন, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ আব্দুল হালিম,অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম,পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ লোকমান হোসেন প্রমুখ।