রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:৩২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

জনগণের পাশে থাকাই আওয়ামী লীগের ঐতিহ্য: বলরাম পোদ্দার

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক বলরাম পোদ্দার বলেছেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ সব সময় দুর্যোগ মোকাবেলায় এদেশের মানুষের পাশে থাকে। সব সম্প্রদায়ের মিলিত রক্তস্রোতের বিনিময়ে বাংলাদেশের জন্ম হয়েছিল।

এই বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সাম্প্রদায়িকতার বিষবাষ্প যারা ছড়ায়, তারা প্রকৃত পক্ষে মাবনতা ও দেশের শত্রু।

শনিবার নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আয্হা ও আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ১ হাজার ১শত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে শাড়ী কাপড় বিতরণ কালে তিনি এ কথা বলেন।


তিনি আরো বলেন, জনগণের পাশে থাকাই আওয়ামী লীগের ঐতিহ্য। সামনে যতই সঙ্কট আসুক, আওয়ামী লীগ সরকার শক্ত হাতে মোকাবেলা করবে। দুঃসময়ে জনগণের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য। অচিরেই কালো মেঘ কেটে যাবে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবেই বাংলাদেশ।