রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:২৪
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

সিরিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক  সিরিয়ার অভ্যন্তরে সেনাবাহিনীর তিনটি অবস্থানে হেলিকপ্টার হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা এলাকায় শুক্রবার ইহুদিবাদী রাষ্ট্রটির সেনারা এ হামলা চালায়।

সামরিক সূত্রের বরাতে শনিবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টার দিকে চালানো হামলায় ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এতে দুই সৈন্য আহত হওয়ার পাশাপাশি ওই এলাকার বনভূমিতে আগুন ধরে যায়।

এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী হামলার কথা নিশ্চিত করেছে। এতে অবৈধ রাষ্ট্রটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হেলিকপ্টারগুলো সিরিয়ার ভেতরে কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ার ও গোয়েন্দা তথ্য সংগ্রহের যন্ত্রপাতিতে আঘাত হানে।

অধিকৃত গোলান মালভূমিতে মর্টার হামলার জবাবে এ হামলা চালানো হয় বলেও দাবি করেছে ইসরাইল।

গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর একজন যোদ্ধা নিহত হন। ইসরাইলি হামলায় তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এরপর থেকেই ইসরাইল-সিরিয়া সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।