রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, রাত ১১:৩২
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

শাহজালালে ৫ কেজি সোনাসহ সৌদিফেরত যাত্রী আটক

ডেক্সরিপোর্ট  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ২শ’ গ্রাম সোনা সহ সৌদি থেকে আগত এক যাত্রীকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে কাস্টম হাউস, ঢাকার এ শিফটের কর্মীরা তাকে আটক করে।

কাস্টমস জানায়, কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত এ শিফট কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে। গ্রীন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে আনুমানিক দুপুর ১২টায় জেদ্দা থেকে আসা ফ্লাইট নং- BG- 4136 এর যাত্রী ইসমাইল হোসেন সরকারকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। তার সাথে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগে থাকা ২টি জুসার মেশিন ও ২টি ডিজিটাল সাউন্ড বক্সের ব্যাটারির মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ৩২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ২০০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা।

আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।