সোমবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৫২
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

‘ঈদ উপহার’ হিসেবে বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন দিচ্ছে ভারত

ডেক্সরিপোর্ট  ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়েকে ‘ঈদ উপহার’ হিসেবে আগামী সোমবার ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন (লোকোমোটিভ) দিচ্ছে ভারতীয় রেলওয়ে।

জানা গেছে, ভারতের রেলের এ ইঞ্জিনগুলো আগামী সোমবার বাংলাদেশে আসছে। ঈদুল আজহার আগে এ রেল ইঞ্জিনগুলোকে ‘ঈদ উপহার’ হিসেবেই দেখছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভারতীয় রেলওয়ে আগামী ২৭ জুলাই আমাদের ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন উপহার হিসেবে দেবে। এ বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।

রেলমন্ত্রী আরো বলেন, ওই দিন দুপুর আড়াইটার মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও আমি নিজে এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও রেলমন্ত্রী ভিডিও কনরফারেন্সের মাধ্যমে এ ইঞ্জিন উপহার অনুষ্ঠানে অংশ নেব।

তিনি আরো জানান, ইঞ্জিনগুলো হস্তান্তরে ভারতীয় রেলের পক্ষ থেকে দর্শনা সীমান্তে (ওপারে গেদে সীমান্ত) আনুষ্ঠানিকতা পালন করা হবে।