রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনায় সশস্ত্রবাহিনীর ১০৭ জনের মৃত্যু

ডেক্সরিপোর্ট  মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সশস্ত্রবাহিনীর ১০৭ জন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী সবাই ৬৫ বয়সোর্ধ্ব অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য। এছাড়াও সিএমএইচে বর্তমানে ৯০৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, অদ্যাবধি সশস্ত্র বাহিনীতে ৬ হাজার ৭৮৩ জন সদস্য/পরিবারবর্গ কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে কর্মস্থলে/আবাসস্থলে প্রত্যাবর্তন করেছেন ৫ হাজার ৬৭৭ জন। মৃত্যুবরণ করেছেন ১০৭ জন, সিএমএইচে চিকিৎসাধীন ৯০৩ জন।

এর মধ্যে গত সপ্তাহে ৫২১জন আক্রান্ত হন ও মৃত্যুবরণ করেছে ১২ জন।