সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৫৫
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

করোনায় আরও ৫৪ জনের প্রাণহানি, মোট মৃত্যু ২৯২৮

ডেক্সরিপোর্ট  দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে নতুন করে আরো ৫৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৯২৮ জনে।

এছাড়া একই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন আরো দুই হাজার ২৭৫ জন। মোট আক্রান্ত দুই লাখ ২৩ হাজার ৪৫৩ জন।

রবিবার দুপুরে নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরো এক হাজার ৭৯২ জন করোনা রোগী। সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট এক লাখ ২৩ হাজার ৮৮২ জন।

করোনা ভাইরাস থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে বরাবরের মতো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় বুলেটিনে।