রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনার রিপোর্ট ‘জালিয়াতি’ করে বিমানবন্দরে ধরা শাজাহান খানের মেয়ে

ডেক্সরিপোর্ট  মহামারি করোনা ভাইরাসের সনদ ‘জালিয়াতি’ করে নেগেটিভ রিপোর্ট নিয়ে লন্ডনে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা খেয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের মেয়ে ঐশী খান।

দেশ ছাড়ার আগে ইমিগ্রেশনে অনলাইন চেকে তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায় বলে বিমানবন্দরের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের একটি সূত্র
জানিয়েছে।

সূত্রটি জানায়, রোববার সকালে বিমানবন্দরের ইমিগ্রেশনে বিষয়টি ধরা পড়লে ঐশীকে লন্ডন যেতে দেয়া হয়নি।

জানা যায়, ঐশী খান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ফ্লাইটে রোববার লন্ডন যাওয়ার কথা ছিল। এজন্য সকালে তিনি শাহজালাল বিমানবন্দরে
যান।

সূত্র জানায়, বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগ যাত্রীদের করোনা সনদ পরীক্ষা করে তাদের প্রবেশাধিকার দেয়। তবে ঐশী খান বিমানবন্দরের সিআইপি গেট ব্যবহার
করে বিমানবন্দরে প্রবেশ করেন। সেখান থেকে তিনি সরাসরি চলে যান ইমিগ্রেশনে।

সরকারের নির্দেশনা অনুযায়ী বিদেশে যেতে বাধ্যতামূলক করোনা নেগেটিভ সনদ লাগবে। এর প্রেক্ষিতে বিমানবন্দরের ইমিগ্রেশনে ঐশীর কাছে করোনা
সনদ চাওয়া হয়। এ সময় ঐশী তার সঙ্গে থাকা করোনা নেগেটিভ সনদ ইমিগ্রেশনে দেন। কর্তৃপক্ষ সনদটি অনলাইনে চেক করে করলে সেটি পজিটিভ
দেখায়। ঐশীর সনদ ‘জালিয়াতির’ বিষয়টি আঁচ করতে পেরে তাকে সঙ্গে সঙ্গেই বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়ে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে সনদের নম্বর যাচাই করে দেখা গেছে ওই যাত্রীর কোভিড–১৯ পজিটিভ উল্লেখ করা রয়েছে।