মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:৪৮
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করায় তুর্কি পতাকা পোড়াচ্ছে গ্রিস

অনলাইন ডেস্ক  তুরস্কের ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়াকে জাদুঘরকে মসজিদে রূপান্তর করায় ক্ষিপ্ত হয়ে উঠেছে গ্রিস। দেশটির বন্দর শহরে তুরস্কের পতাকা পোড়ানো হচ্ছে।

তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি ঘটনায় প্রতিবাদ জানিয়ে শনিবার বিবৃতি দিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, গ্রিস কর্তৃপক্ষ জনগণকে উসকে দিয়েছে, পতাকা পোড়ানোর অনুমতি দিয়েছে।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি আকসায় জানায়, আমরা গ্রিসের সরকার ও সংসদ সদস্যদের ঘৃণাজনক বিবৃতির প্রতিবাদ জানাচ্ছি। তারা জনগণকে উসকে দিচ্ছেন এবং বন্দর শহর থেসালুনিকিতে আমার মর্যাদাপূর্ণ পতাকা পোড়ানোর অনুমতি দিচ্ছেন।

শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে ৮৬ বছর পুনরায় মসজিদ হিসেবে চালু হয় আয়া সোফিয়া। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান যখন আয়া সোফিয়ায় জুমার নামাজে অংশগ্রহণ করেন। সেসময় গ্রিস জুড়ে চার্চগুলোতে শোকের ঘন্টা বাজানো হয়।