মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:২৭
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

না ফেরার দেশে নওগাঁর এমপি ইসরাফিল

ডেক্সরিপোর্ট  নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের এমপি ইসরাফিল আলম ১১ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মারা গেলেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সকাল ৭টায় রাজধানীর স্কয়ার হাসপাতা‌লে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হযেছিলো ৫৪ বছর।

ইসরা‌ফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন জানান, হাসপাতা‌লে লাইফ সাপোর্টে ছিলেন এই সংসদ সদস্য। ক‌রোনা পজেটিভ হওয়ার ১৪ দিন পর পরীক্ষায় নেগেটিভ এসেছিল। রাজধানীর স্কয়ার হাসপাতা‌লে তাকে ভ‌র্তি করা হয় চল‌তি মা‌সের প্রথম সপ্তা‌হে।

মো. ইসরাফিল আলম নওগাঁ-৬ আসনে দীর্ঘ প্রায় ৩৬ বছর পর ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষের মনোনীত প্রার্থী মো. আলমগীর কবিরকে পরাজিত করে বিএনপির দুর্গ হিসেবে খ্যাত এই আসনটিতে বিজয়ী হন। ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসরাফিল আলম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে ১০ বছরে এই এলাকায় ব্যাপক উন্নয়ন করেন তিনি। সন্ত্রা‌সের জনপদ হিসে‌বে প‌রি‌চিত আত্রাই রাণীনগ‌রের সুস্থ জীবন ধারা ফি‌রে আনেন তি‌নি ।

বর্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে ছিলেন ইসরাফিল আলম।