মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৫১
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

লেবাননে ইসরাইলি ড্রোন বিধ্বস্ত

অনলাইন ডেস্ক  লেবাননে গোয়েন্দা তৎপরতা চালাতে গিয়ে ইসরাইলের একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। লেবাননের দক্ষিণ সীমান্তে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে বলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে।

ইসরাইলি বাহিনীর দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে রোববার এটি লেবাননের ভূখণ্ডে বিধ্বস্ত হয়। তবে এ থেকে কোনো ধরনের তথ্যফাঁস হয়নি বলেও ইহুদিবাদী দেশটির দাবি। খবর আলজাজিরার।

দ্য হারেৎসসহ ইসরাইলের গণমাধ্যম দাবি করেছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে।

এদিকে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলের কয়েকটি ড্রোন দেশটির দক্ষিণ অংশে প্রবেশ করেছে এবং দুদিনে অন্তত ২৯ বার আকাশসীমা লঙ্ঘন করেছে।

ইসরাইল বলছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পক্ষ থেকে হুমকি বেড়ে যাওয়ার কারণে উত্তর সীমান্তে তারা সেনা মোতায়েন জোরদার করেছে। এর পর লেবাননের আকাশসীমায় ইসরাইলি ড্রোনের দফায় দফায় অনুপ্রবেশের খবর বের হলো।