রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বিশ্ববাজারে বেড়েই চলেছে স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক  বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে। করোনা মহামারীর মধ্যেও সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বাজার রেকর্ড মূল্য সৃষ্টি করেছে। বিবিসি বলছে, মহামারীর কারণে বিনিয়োগকারীরা তাদের টাকা নিরাপদ রাখতে স্বর্ণের পেছনে বিনিয়োগ করছেন।

এর পেছনে কারণ হিসেবে দুর্বল অর্থনীতি ও করোনাভাইাসের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার কথা বলা হচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র-চীন রাজনৈতিক অস্থিশীলতার বিষয়টিও এর সঙ্গে যুক্ত হয়েছে।

বিশ্ব বাজারে এদিন ২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে এক আউন্স স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১,৯৪৪ দশমিক ৭৩ ডলার। এর আগে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে স্বর্ণের রেকর্ড মূল্য ছিল ১,৯২১ ডলার। এ বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ২৮ শতাংশ বেড়েছে।

তবে অনেক বিনিয়োগকারী স্বর্ণের মতো মূল্যবান পদার্থের পেছনে বিনিয়োগ করতে আগ্রহী নন, কারণ এখান থেকে কোনো লভ্যাংশ বা ডিভিডেন্ড পাওয়া যায় না। তবে এটাকে তারা নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করেন।

সাধারণত দেখা গেছে ভূরাজনৈতিক উত্তেজনার সময় স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে থাকে। এ ছাড়া মার্কিন ডলারের মূল্য কমে যাওয়াও এর পেছনে আরো একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।