রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বিকাশ অ্যাকাউন্টে বোনাস দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক

ডেক্সরিপোর্ট  বিকাশ অ্যাকাউন্টে বোনাস হিসেবে টাকা দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক। এক শ্রেণির প্রতারক চক্র বোনাস দেওয়ার ভিত্তিহীন খবর প্রচার করছে।এতে বিভ্রান্ত না হতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় ফেসবুক প্রোফাইলে বিকাশ ওয়েব অ্যাড্রেসের লিংক উল্লেখ করে একটি পোস্টে প্রচার করা হয়েছে যে, বাংলাদেশ ব্যাংক প্রত্যেক বিকাশ অ্যাকাউন্টে আসন্ন ঈদ উপলক্ষে ৪০০০ টাকা বোনাস দিচ্ছে। ওই পোস্টে বাংলাদেশ সরকার ও বিকাশের লোগো ব্যবহার করা হয়েছে।

সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।