রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে ফুটপাত দখল মুক্ত করতে ট্রাফিক পুলিশের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক  আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নগরীতে যানজট মুক্ত করতে ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার(২৮ জুলাই) বেলা ১১ টায় নগরীর আমতলার মোড়,বাংলা বাজার ও সদর রোডে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

এ সময় উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেন,ঈদুল আযহা উপলক্ষে নগরীকে যানজট মুক্ত করতে এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে ফুটপাত অবৈধ দখল মুক্ত রাখা জরুরী হয়ে পড়েছে। জনসাধারনের সুবিধার্থে হকার ও ভ্রাম্যমান ব্যাবসায়ীদেরকে ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়েছে।নগরবাসীর নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে আমাদের এ অভিযান চলমান থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (দক্ষিন) মোঃ মাসুদ রানা,সহকারী কমিশনার(উত্তর) এ এফ এম ফায়েজুর রহমান,টি আই আব্দুর রহিম প্রমুখ।