রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনা প্রতিরোধে বরিশালে ডিসি খাইরুল আলমের উদ্যোগে মাস্ক বিতরন

নিজস্ব প্রতিবেদক  বরিশালে মহামারি করোনা প্রতিরোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম নিজ অর্থায়নে মাস্ক বিতরন করেছেন।

মঙ্গলবার(২৮ জুলাই) সকাল ১০ টায় বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ বাস টার্মিনালে সাধারন পথচারী,বাস চালক,অটোরিক্সা শ্রমিক,ছাত্র-ছাত্রী,ব্যবসায়ী,রিক্সা চালক ও পুলিশ সদস্যদের মাঝে মাস্ক বিতরন করেন।

এ সময় তিনি বলেন, (Mask is Must) বাধ্যতামুলক মাস্ক ব্যবহার করার উপর তাগিদ দিতেই আজকের এই জনসচেতনতামুলক প্রচারনা।
,বৈশ্বিক সংকট কোভিড-১৯ সংক্রমনের প্রাদুর্ভাব চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী ও আইজিপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে প্রচার প্রচারনা, মাইকিং, বাধ্যতামুলক সবখানে সাবান দিয়ে হাত পরিস্কার,জীবানুনাশক স্প্রে ব্যাবহার করার জন্য উদ্ধুদ্ধ করা হয়েছে।আমরা নিজেরা সচেতন হয়ে অন্যকে সচেতন করে মাস্ক পরে নিজেদের দৈনন্দিন কাজ সম্পাদন করলে ভয়ঙ্কর এ মহামারীর বিস্তার থেকে রক্ষা পাব।

পরে নথুল্লাবাদ বাস মালিক সমিতির নের্তৃবৃন্দের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যাত্রী হয়রানি বন্ধে মতবিনিময় সভা করেছেন।এ সময় তিনি প্রতিটি কাউন্টার পরিদর্শন করে সাধারন যাত্রীদের সাথে কথা বলেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকারিয়া রহমান জিকু,এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান,অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম,পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল প্রমুখ।