রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশাল সদর উপজেলা এ্যাসিল্যান্ডের নেতৃত্বে দুটি অবৈধ ড্রেজার ধ্বংস

আহম্মেদ কাইয়ূম  বরিশালে দুটি অবৈধ ড্রেজার ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বদিউল্লাহ গুচ্ছগ্রাম সংলগ্ন পশ্চিম রাজারচর গ্রামে দুটি অবৈধ ড্রেজার ধ্বংস করেছে সদর উপজেলা ভূমি অফিস কর্তৃপক্ষ।

সূত্র জানায়, বরিশাল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে (আত্মঘাতি) ড্রেজার চালিয়ে আসছে অসাধু বালু ব্যবসায়ীরা। এদের বিরুদ্ধে মাঠে নেমেছে সদর উপজেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ঐ ড্রেজার দুটি ধ্বংস করেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের নেতৃত্ব একটি টিম। এসময় উপস্থিত ছিলেন, সার্ভেয়ার সিরাজুল ইসলাম, ফোরকান হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা সিদ্দিকুর রহমান সহ অন্যান্যরা।

 

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, জনস্বার্থে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।