রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনা মৌসুমি ভাইরাস নয়, প্রতি বছর আসবে না: ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক  মহামারি করোনা ভাইরাস এটা কোনো মৌসুমি বা ঋতুর ভাইরাস নয়। ইনফ্লুয়েঞ্জার মতো প্রতি বছর নির্দিষ্ট ঋতুতে এটি হাজির হবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখপাত্র ড. মার্গারেট হ্যারিস জেনেভায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, মানুষজন এখনও মৌসুম নিয়ে ভাবছে। আমাদের সবার মাথায় ঢোকানো দরকার যে, এটি একটি নতুন ভাইরাস এবং সে ভিন্নরকম আচরণ করছে।

ড. মার্গারেট হ্যারিস আরো বলেন, ‘জনসমাগম ভাইরাসের সংক্রমণে প্রভাব ফেলছে। সতর্কতা হিসেবে মানুষ সামাজিক দূরত্ব অবলম্বন করছে না।’

তিনি বলেন, ‘এই ভাইরাস সমস্ত আবহাওয়া পছন্দ করে, কিন্তু মূলত এটা যা পছন্দ করে তা হলো, যখন আমরা কারো সংস্পর্শে আসি তখন এটা আক্রমণ করে। তাই আসুন আমরা এটিকে সেই সুযোগ না দিই।’

সংক্রমণের বিষয়ে তিনি বলেন, ‘এটি বিশাল একটা ঢেউ হতে চলেছে। কিছুটা ওপর-নিচ ওঠানামা করবে। তবে সেরা বিষয়টা হচ্ছে, একবার সমান হলে এটি পায়ের নিচে গড়াগড়ি খাবে।’

গণসমাবেশের মাধ্যমে ফের ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা। সূত্র: ইউএন নিউজ, আনাদোলু এজেন্সি