রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পানিতে তলিয়ে গেছে দৌলতদিয়া ফেরি ঘাটের সংযোগ সড়ক

ডেক্সরিপোর্ট  রাজবাড়ীর দৌলতদিয়া দুইটি ফেরি ঘাটের সংযোগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চরম ঝুঁকি নিয়ে যানবাহন ওঠানামা করছে। ভোগান্তির পাশাপাশি ঘটছে ছোটবড়ো দুর্ঘটনা। মঙ্গলবার পণ্যবোঝাই একটি ট্রাক নামতে গিয়ে উল্টে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

দৌলতদিয়া প্রান্তের ৬টি ফেরি ঘাটের দুইটি ঘাট গত বছরের বর্ষায় ভাঙনের কবলে পড়লে এক বছরেরও তা সচল করতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়া বাকি ৪টি ঘাট সচল থাকলেও পদ্মার পানি বেড়ে ৩ ও ৬ নম্বর ঘাটের সংযোগ সড়ক পানিতে তলিয়ে গেছে।

স্থানীয়রা জানান, নদীর পানি বৃদ্ধিতে দৌলতদিয়া এলাকায় সব জায়গায় এখন পানি। ৩ নম্বর ফেরি ঘাটের রাস্তার ওপর হাঁটু পানি এবং সৃষ্টি হয়েছে গর্ত। যার মধ্যে দিয়েই যানবাহন ও যাত্রীরা আসা যাওয়া করছে এবং ঘটছে দুর্ঘটনা।

বিআইডব্লিউটিএ আরিচা অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, দুর্ঘটনা রোধে বিআইডব্লিউটিএ ওই রাস্তার পাশ দিয়ে বালুর বস্তা ফেলার কাজ চলছে।