রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক  ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননের সশন্ত্র সংগঠন হিসবুল্লাহ আগুন নিয়ে খেলা করছে।

সোমবার ইসরাইল-লেবানন সীমান্তে সংঘর্ষের পর নেতানিয়াহু এ হুশিয়ারি উচ্চারণ করেন।খবর আরব নিউজের।

তবে, লেবাননের ওই শিয়া সংগঠনটি সীমান্তে সংঘর্ষের জন্য ইসরাইলকেই দায়ী করেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, আমাদের ভূখণ্ডে ঢুকে হিজবুল্লাহ যে হামলা চালিয়েছে.এ জন্য লেবাননকে চড়া মূল্য দিতে হবে।

আমরা তাৎক্ষণিক কোনো সংঘর্ষে না জড়ালেও খুব শিগগিরই এর দাঁতভাঙা জবাব দেবো।

গত ২০ জুলাই সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আলী কামেল মোহসেন জাওয়াদ নামে এক হিজবুল্লাহ নেতাকে হত্যা করে ইসরাইল।

এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই সোমবার ইসরাইলে ঢুকে দেশটির সেনাবাহিনীর ওপর হামলা চালায় হিসবুল্লাহর সশস্ত্র সদস্যরা।এর পর থেকেই সীমান্তে শক্তি বাড়াচ্ছে ইসরাইল।