রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বৃহস্পতিবার থেকে ৩দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

অনলাইন ডেস্ক কাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ বুধবার জানান, এই তিনদিন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, এই সময়ে সারাদেশেই প্রকৃতি শুষ্ক থাকার সম্ভাবনা কম। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগেই বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে।

৩০ এবং ৩১ জুলাইয়ে সারাদেশের মধ্যাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। কিন্তু পরে তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলে হালকা বাতাসসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাসস