রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

লুই কানের নকশাতেই সংসদ সংস্কার করা হবে: স্পিকার

ডেক্সরিপোর্ট  মার্কিন স্থপতি লুই আই কানের দেয়া নকশা অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদ ও আশপাশের এলাকা সংস্কার করা হবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় অনলাইনে যুক্ত হয়ে স্পিকার এ কথা জানান।

তিনি বলেন, সংসদকে লুই আই কানের নকশা অনুযায়ী সাজানোর বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে। আজকের সভার ভিত্তিতে ঈদের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে তার দিকনির্দেশনা অনুযায়ী সংসদের সংস্কার কাজ করা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের লুই কানের প্রতিষ্ঠান ডেভিড অ্যান্ড উইজডমের কাছ থেকে সংসদ ভবনের মূল নকশা আনার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। পরে ২০১৬ সালের ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের মহাফেজখানা থেকে লুই আই কানের তৈরি ৮৫৩টি নকশা আনা হয়। এ সংস্কার শুরু হলে নকশা অমান্য করে সংসদ ভবন এলাকায় গড়ে তোলা বিভিন্ন স্থাপনা ও কবর সরিয়ে ফেলা হতে পারে।

সংসদ এলাকায় ৭টি কবর রয়েছে। এসব কবর সাবেক রাষ্ট্রপতি আবদুস সাত্তার, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান ও আতাউর রহমান খান, সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়া, মুসলিম লীগ নেতা খান এ সবুর, সাহিত্যিক ও সাংবাদিক আবুল মনসুর আহমদ এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার তমিজউদ্দীন খানের। এছাড়া সংসদ এলাকার পাশে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর রয়েছে।

এদের মধ্যে বহুদিন ধরে জোরাল দাবি একাত্তরে বাংলাদেশের মহান স্বাধীনতার বিরোধিতাকারী শাহ আজিজ এবং খান এ সবুরের কবর সরানোর।

গত বছরের ২৯ জুন জাতীয় সংসদে ২০১৯-১০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জিয়াউর রহমানের কবরসহ জাতীয় সংসদের ‘মূল নকশার বাইরে’ যেসব স্থাপনা রয়েছে তা অপসারণ করার দাবি জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।