শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:২৯
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ভোলায় স্কুল ছাত্রীকে ইভটিজিং অপরাধে এক যুবকের কারাদন্ড

ভোলা প্রতিনিধি:ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের স্যামপুর গ্রামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় অপরাধে মো. সজিব (১৮) নামে এক যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার(৭জুলাই) বেলা ১১টার দিকে স্যামপুর গ্রাম থেকে ওই যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাসনাত খানের আদালতের হাজির করা হলে তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন।মো. সজিব রাজাপুর ইউনিয়নের স্যামপুর গ্রামের মো. কামালের ছেলে।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে রাজাপুর ইউনিয়নের শান্তিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে ইভটিজিং করত। ওই ছাত্রীর অটোরিকশা চালক পিতা স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমাণ্য ব্যক্তিদের কাছে এ বিষয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। উল্টো সজিব তার অটোরিকশায় গাঁজা ও ইয়াবা রেখে ফাঁসানো ও মেয়েকে তুলে নেয়ার হুমকি দেয়। তার ভয়ে মেয়েকে স্কুলে যাওয়া বন্ধ করে দেন।

এ ঘটনার পর গত শনিবার দুপুরে ওই স্কুলছাত্রীর বাবা ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

বিষয়টি ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক নিশিন্চ করেন।