শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:২৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

নড়াইলে ইজিবাইকের ধাক্কায় ৪ বছরের শিশু নিহত,আটক১

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ইজিবাইকের ধাক্কায় মীম নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ সড়কে একটি  ইজিবাইকের ধাক্কায় কলেজ রোড এলাকার কুড়িগ্রামের হতদরিদ্র শুকুর আলীর মেয়ে মীম গুরুতর আহত হয়।

আহত অবস্থায় প্রথমে মীমকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ইজিবাইকসহ চালক মুন্নাকে স্থানীয় লোকজন আটকের পর পুলিশে সোপর্দ করেছে। মুন্না নড়াইল পৌরসভার দ‚র্গাপুর গ্রামের ক্লাবপাড়া এলাকার আব্দুর রবের ছেলে।