বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ফুলবাড়ীতে শেখ কামাল এর জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ১ (এক) কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে জাতির পিতার জ্যৈষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এর ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।

যুবউন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(৫ আগস্ট) বিকাল তিনটায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।সভাপতিত্ব করেন তৌহিদুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার, ফুলবাড়ী।

এসময় আরও উপস্থিত ছিলেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার দাস , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সবুজ কুমার গুপ্ত, উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক,কৃষি কর্মকর্তা মাহবুবুর রশীদ,উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল,সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ অনেকে।