সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে চোরাই ট্রলিগাড়িসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক  বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে চোরাই ট্রলিগাড়ি সহ রবি হাওলাদার নামে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

আটক রবি হাওলাদার (২১) ঝালকাঠী জেলার কিফাইতনগর এলাকার মৃত ওবায়দুল হাওলাদারের ছেলে।

বুধবার (৫ আগষ্ট) বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান,মঙ্গলবার(৪ আগষ্ট) দিবাগত রাত ৩ টায় বরিশাল এয়ারপোর্ট থানা এলাকার কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসান হয়।এ সময় ঝালকাঠীর দিক থেকে বরিশালের দিকে একটি ট্রলিগাড়ি যেতে চাইলে গাড়ীটি থামিয়ে তল্লাশি করা হলে প্রথমে গাড়ীর চালক গাড়িটি নিজের দাবীকরে। পরে এস আই রাজীব চন্দ্র দে ও তার সঙ্গীয় ফোর্স তাকে থানায় নিয়ে আসলে গাড়ীটি চুরি করার কথা স্বীকার করে।

আটক চোর ও চোরাই ট্রলিগাড়িটি ঝালকাঠী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।