বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১৪
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ভোলায় ১৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার দৌলতখান উপজেলায় ১৮০ পিচ ইয়াবাসহ মো. মো. শেখ ফরিদ (৫৪) ও মো. হান্নান (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

বুধবার(৫আগষ্ট) দুপুর ১ টার দিকে উপজেলার উওর জয়নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-মো. শেখ ফরিদ উপজেলার উত্তর জয়নগর ৩নং ওয়ার্ড এলাকার মৃত আলী আহম্মদের ছেলে ও মো. হান্নান ভোলা সদর থানার পশ্চিম ইলিশের ৮নং ওয়ার্ড এলাকার মৃত শাহজল কাজীর ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক(এসআই) (নিঃ) মো. মাজহারুল ইসলাম, এস আই (নিঃ) মো. আল আমিন ও সংগীয় ফোর্স নিয়ে ভোলার দৌলতখান উপজেলার উওর জয়নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মো.শেখ ফরিদ ও মো. হান্নান নামের দুই মাদক ব্যবসায়ীকে ১৮০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দৌলতখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।