রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি,এটি একটি গুজব

ডেক্সরিপোর্ট  ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো প্রজ্ঞাপনও জারি করা হয়নি।

বুধবার (০৫ আগস্ট) ফেসবুকে এ নিয়ে অনেকেই এ সংক্রান্ত তথ্য প্রচার করছেন, যাতে বলা হচ্ছে, মেম্বারদের এসএসসি পাস এবং চেয়ারম্যানদের এইচএসসি পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। যা নিয়ে জনপ্রতিনিধিসহ অনেকের মধ্যে প্রশ্নের উদ্রেক ঘটেছে।

তবে রাতে স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী জানিয়েছেন, চেয়ারম্যান এবং মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এটি নিতান্তই একটি গুজব। এ ধরনের গুজব থেকে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয়ের অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের সূত্র দিয়ে স্ট্যাটাস দেওয়া হচ্ছে। আসলে এ নিয়ে স্থানীয় সরকার বিভাগে কোনো সিদ্ধান্ত নেই।