সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:০৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভারতে ১৯১ আরোহী নিয়ে বিমান দুই টুকরা, নিহত ১৫

অনলাইন ডেস্ক  ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড বিমানবন্দরে অবতরণ করার সময়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত বিমানটির দুই পাইলটসহ ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত অন্তত ৫০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদসংস্থা এএনআই জানায়, বিমানটি ভেঙে গেছে, তবে আগুন লাগে নি।

খবরে বলা হয়েছে, দুবাই থেকে আসা বিমানটিতে ১৭৪ জন যাত্রী, ১০ জন শিশু, ২ পাইলট এবং ৫ জন কেবিন ক্রু ছিলেন। তাদের উদ্ধার করার কাজ চলছে।

ইতোমধ্যে ৫০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে বলা হচ্ছে।

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তুমুল বৃষ্টির মধ্যে কেরালার কারিপুর বিমানবন্দরে অবতরেণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যায়। এবং পাশের একটি উপত্যকায় পড়ে যায়। এতে বিমানটি এসময় ভেঙে দু টুকরা হয়। টাইমস নাউ, এনডিটিভি, বিবিসি